ফ্যামিলি কার্ড অনলাইন আবেদন 2026 || family card
ফ্যামিলি কার্ড অনলাইন আবেদনফ্যামিলি কার্ড অনলাইন আবেদন সম্পূর্ণ গাইড
(টিসিবি স্মার্ট কার্ড + আর্থিক সহায়তা)
প্রথম ধাপ: ওয়েবসাইটে ভিজিট করুন
গুগলে সার্চ করুন: TCB Family Card Registration Bangladesh লিখে
অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করুন।
হোমপেজ থেকে Family Card Registration বাটনে ক্লিক করুন।
দ্বিতীয় ধাপ: ফর্ম পূরণ করুন
নিচের তথ্যগুলো খুব সাবধানে লিখুন
তথ্য কি লিখবেন?
• নাম বাংলা ও ইংরেজি দুই ভাষায়
• জাতীয় পরিচয়পত্র ১৭ ডিজিটের NID নাম্বার
• জন্ম তারিখ দিতে হবে সঠিকভাবে
• মোবাইল নাম্বার আপনার নিজের সক্রিয় নাম্বার
• ঠিকানা জেলা, উপজেলা, ইউনিয়ন/ওয়ার্ড
• পরিবারের সদস্য সংখ্যা কতজন?
• পেশা ও আয় নিম্ন আয়ের প্রমাণ দিন
তৃতীয় ধাপ: ডকুমেন্ট আপলোড করুন
নিচের দেওয়া ফাইলগুলোর ছবি বা স্ক্যান কপি আপলোড করুন
• জাতীয় পরিচয়পত্র (NID) – সামনে ও পিছনে
• নিজের পাসপোর্ট সাইজের ছবি (যদি প্রয়োজন হয়) বাসার ঠিকানার প্রমাণ
চতুর্থ ধাপ: OTP ভেরিফিকেশন করুন
• আপনার মোবাইলে একটি OTP কোড আসবে
• সেটি ফর্মে বসিয়ে Verify বাটনে ক্লিক করুন
পঞ্চম ধাপ: সব তথ্য যাচাই করে সাবমিট করুন
• ভালো করে একবার দেখে নিন সব তথ্য ঠিক আছে কিনা
• তারপর Submit বাটনে চাপ দিন
• শেষ পৃষ্ঠার স্ক্রিনশট বা রিসিপ্ট সেভ করে রাখুন
এরপর কি হবে?
যখন কার্ড অনুমোদন হবে, আপনার মোবাইল এ SMS আসবে। নির্ধারিত দিনে ইউনিয়ন পরিষদ/ পৌরসভা অথবা সিটি কর্পোরেশন থেকে কার্ড সংগ্রহ করুন
তারপর টিসিবির পণ্য কিনতে পারবেন সস্তায়
মনে রাখবেন
একটি NID দিয়ে কিন্তু একটি কার্ড ই আবেদন করা যাবে
শুধু নিম্ন আয়ের পরিবার পাবে এই সুবিধা
আপনি যদি অনলাইনে না পারেন ইউনিয়ন ডিজিটাল সেন্টারে গিয়ে করাতে পারেন
বিকল্প পদ্ধতি (অফলাইন)
নিকটস্থ ইউনিয়ন পরিষদ / ডিজিটাল সেন্টার
NID এর ফটোকপি + মোবাইল নাম্বার নিয়ে সরাসরি যোগাযোগ করুন
—
শেষ কথা
আপনি এই ধাপগুলো অনুসরণ করলে খুব সহজেই ফ্যামিলি স্মার্ট কার্ড এর জন্য অনলাইনে আবেদন করতে পারবেন।
বাংলাদেশ সরকারের এই উদ্যোগ নিম্ন আয়ের পরিবারগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ।
আপনাদের সকলের জন্য শুভকামনা রইল
টিসিবি ফ্যামিলি কার্ড অনলাইন আবেদন

